ত্রিদেশীয় সিরিজ নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালীন ভারতীয় সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের অপেশাদারি আচরণের প্রতিবাদে তার ফেসবুক আইডি ডিজেবল করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ DON’S TEAM-DT।
শুনিল গাভাস্কারের ফেসবুক আইডি ডিজেবল হওয়ার পর DON’S TEAM-DT’ প্রতিষ্ঠাতা সুমন আহমেদ তার ফেসবুক প্রোফাইলে এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেই সাথে পুরো ক্রিকেট বিশ্বকে নিয়েই DON’S TEAM-DT বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে কোনো গ্রুপ বা ব্যক্তি কটুক্তিকর মন্তব্য করলে তাদের ফেসবুক পেজ বা আইডির অস্তিত্ব সাইবার স্পেসে থাকবে না বলে হুশিয়ার করেন।
DON’S TEAM-DT’ এর প্রতিষ্ঠাতা সুমন আহমেদ আরো জানিয়েছেন, কোনো গ্রুপ বা ব্যক্তি বাংলাদেশ নিয়ে কোনো কটুক্তি করলে তাদের সেই ট্রোল বা ট্রোলের লিংক, স্ক্রিনশট নিয়ে ডন’স টিম-ডিটি’র অফিসিয়াল ফেসবুক পেজে অথবা DT-TIGERS SOCIAL MEDIA SECURITY নামে ফেসবুক গ্রুপে জানাতেও অনুরোধ করেছেন।
সোমবার সুনীল গাভাস্কারের ফেসবুক আইডি ডিজেবল করেন DON’S TEAM-DT। তার ফেসবুক ডিজেবল করার জন্য ডন’স টিম-ডিটিকে ধন্যবাদ জানিয়েছে সাইবার ৭১ নামে একটি হ্যাকার গ্রুপ এবং বাংলাদেশ গ্রে-হ্যাট হ্যাকার গ্রুপের প্রতিষ্ঠাতা মিনহার মহসিন।

অন্যদিকে সাইবার-৭১, উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ- নামক একটি ফেসবুক পেজে এ খবর জানানো হয়েছে। সেখানে তারা ফেসবুক কর্তৃক সুনিল গাভাস্কারকে লেখা বার্তার স্ক্রিন শর্টও প্রকাশ করেছে। একই সঙ্গে তারা আরও লিখেছে, বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যঙ্গ করায় অভিযোগ করে সুনীল গাভাস্করের ফেসবুক ডিজেবল করে দিয়েছে বীর বাঙালি।
বাংলাদেশ ভারত ফাইনাল খেলায় ভারতের কাছে বাংলাদেশ হেরে যাওয়ার পর কমেন্ট্রি বক্সে থাকা সুনীল গাভাস্কার দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশিদের কুটুক্তি করে নাগিন ডান্স প্রদর্শন করেন, যা একেবারে অপেশাদারি কর্মকাণ্ড। ঠিক তার প্রতিবাদে তার ফেসবুক আইডি ডিজেবল করল বাংলাদেশি হ্যাকার গ্রুপ।
সোমবার সন্ধ্যায় সুনিলের আইডিটি মুছে ফেলে ফেসবুক। কারণ হিসেবে ফেসবুক জানায়, ‘সুনীল গাভাস্কারের প্রোফাইলটি ফেসবুকের সাম্প্রদায়িক মানদণ্ড অনুযায়ী পরিচালিত না হওয়ায় এটি মুছে ফেলা হয়েছে।’
উল্লেখ্য, টাইগারদের জয়ের উদযাপনের নতুন প্রতীক নাগিন ড্যান্স ও সাকিব আল হাসানের প্রতিবাদী রূপের জন্য তার শাস্তি দাবি করেছিলেন গাভাস্কর।হয়তো সেই জন্যই তাঁর উপর হ্যাকাররা চটেছে
উল্লেখ্য, টাইগারদের জয়ের উদযাপনের নতুন প্রতীক নাগিন ড্যান্স ও সাকিব আল হাসানের প্রতিবাদী রূপের জন্য তার শাস্তি দাবি করেছিলেন গাভাস্কর।হয়তো সেই জন্যই তাঁর উপর হ্যাকাররা চটেছে

No comments:
Post a Comment